ভোটের দিন মাঠে থাকবেন ৭ হাজার সাংবাদিক

৩০ জানুয়ারি ২০২০, ০৭:০৭ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

আর মাত্র একদিন পর ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচনের দিন ভোটের খবর সংগ্রহ করতে মাঠে কর্মরত থাকবেন প্রায় সাত হাজার সাংবাদিক।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, টেলিভিশন, জাতীয় দৈনিক (বাংলা ও ইংরেজি) এবং অনলাইন (বাংলা ও ইংরেজি) সংবাদ মাধ্যমের ৬ হাজার ৭৯৫ জন সাংবাদিক নির্বাচনের তথ্য সংগ্রহনের জন্য নির্বাচন কমিশন থেকে কার্ড সংগ্রহ করেছেন।

কমিশন সূত্রে আরও জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জানুয়ারি রাত ১২টা থেকে যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও সাংবাদিকরা নির্বাচনের তথ্য সংগ্রহ করার জন্য মোটর সাইকেল এবং গাড়ি ব্যবহার করতে পারবেন।

আগামী ০১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বিএনপির পাশাপাশি বিরোধী দল জাতীয় পার্টি, বাম দল সিপিবি, ইসলামী দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়াও এনপিপি, পিডিপি, গণফ্রন্ট ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী রয়েছে। দুই সিটিতে মোট নয়টি দলের ১৪ জন মেয়র প্রার্থী হয়েছেন। মেয়র পদে এবার স্বতন্ত্র কোনো প্রার্থী নেই।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close