বায়ু দূষণে ফের শীর্ষে ঢাকা

৩০ জানুয়ারি ২০২০, ১০:৩৬ AM

© ফাইল ফটো

আবরো বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকার নাম। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বায়ুদূষণ পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা যুক্তরাষ্ট্রভিত্তিক এয়ার ভিজ্যুয়ার এ তথ্য জানিয়েছে।

তালিকায় দ্বিতীয় ও তৃতীয়স্থানে রয়েছে যথাক্রমে মিয়ানমারের ইয়াঙ্গুন ও পাকিস্তানের লাহোর। সকাল থেকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার বায়ুমান ৪০৮ স্কোর। একই সঙ্গে বায়ু দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান সবার শীর্ষে।

তথ্য মতে, ঢাকার বায়ুতে সবচেয়ে ক্ষতিকর অতিসূক্ষ্ম ধূলিকণা PM2.5 এর পরিমাণ প্রতি ঘনমিটারে ৩৪২.২ মাইক্রোগ্রাম। এ পরিস্থিতিতে একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া, ঘরের জানালা বন্ধ রাখা, সাইকেল বা মোটরসাইকেল না চালানোর পরামর্শ গবেষকদের। বের হলেও মাস্ক ব্যবহার করার পরামর্শ তাদের।

পরিবেশ অধিদপ্তরের মানমাত্রায় ৫০ একিউআই পর্যন্ত বায়ুমান স্বাভাবিক। সর্বোচ্চ ১৫০ মাইক্রোগ্রম পর্যন্ত PM2.5 সহ্য করতে পারে মানুষ। স্বাভাবিক মাত্রার সাত গুণ উপরে অবস্থান করছে ঢাকার বায়ুমান।

গত বুধবার (২২ জানুয়ারি) সকালে দূষিত বাতাসের শহরের তালিকায় চতুর্থ অবস্থানে ছিল ঢাকা। ওইদিন ঢাকার স্কোর ছিল ২৪১। ফলে শহরের বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close