সাগরে হারিয়ে যাওয়া ৩২ জেলেকে ফিরিয়ে আনল কোস্ট গার্ড

২৭ জানুয়ারি ২০২০, ১১:৩২ AM

© টিডিসি ফটো

গভীর সাগরে মাছ ধরার উদ্দেশ্যে গিয়ে হারিয়ে যাওয়া ৩২ জেলেকে ফিরিয়ে আনল বাংলাদেশ কোস্ট গার্ড। গভীর সাগরে গিয়ে তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় এবং মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বিপদে পড়ে তারা।

জানা গেছে, গত ১৬ জানুয়ারি চট্টগ্রাম থেকে এফবি বাকলিয়া- ১ নামের একটি ফিশিং ট্রলার ১৯ জন জেলেসহ গভীর সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রার তিনদিন পর সাগরে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় এবং মোবাইল নেটওয়ার্কের বাহিরে চলে যাওয়ায় জেলেদের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

অপর একটি ঘটনায় গত ১৯ জানুয়ারি কক্সবাজার হতে এফভি জিন্দাপীর নামের একটি ফিশিং ট্রলার ১৩ জন জেলেসহ গভীর সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়ে ২২ জানুয়ারি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে। মিয়ানমারের নৌবাহিনী নিখোঁজ ট্রলার দুটিকে উদ্ধার করে সিটওয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটকে জানায়।

মিয়ানমারের নৌবাহিনী ট্রলার দুইটিতে থাকা ক্রুদের জাতীয়তা যাচাই শেষে বাংলাদেশ দূতাবাসের কাছে হস্তান্তর করে। মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেট কোস্ট গার্ডের সাথে যোগাযোগ করে দ্রুততার সাথে হস্তান্তর প্রক্রিয়ার অনুরোধ জানায়।

পরে গত ২৬ জানুয়ারি কোস্ট গার্ড জাহাজ সৈয়দ নজরুল’ সেন্টমার্টিন্স দ্বীপের অদূরে বাংলাদেশ মিয়ানমারের আন্তজার্তিক সমুদ্র সীমানার জিরোলাইনের কাছে অবস্থান নেয়। ৩২ জন জেলেসহ ট্রলার দুটিকে নিরাপদে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসে।

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মিয়ানমার থেকে ফিরিয়ে আনা নিখোঁজ ৩২ জেলেকে বোটের মালিকপক্ষের উপস্থিতিতে কোস্ট গার্ড স্টেশান সেন্টমার্টিন্স এর মাধ্যমে তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।

‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close