সাকিব-শিশিরের জন্য রান্না করে খাবার পাঠালেন প্রধানমন্ত্রী

২৬ জানুয়ারি ২০২০, ০২:৩৩ PM
প্রধানমন্ত্রীর রান্না করা খাবার

প্রধানমন্ত্রীর রান্না করা খাবার © সংগৃহীত

ক্রিকেটার সাকিব আল হাসানের স্ত্রী শিশিরের জন্য তার প্রিয় খাবার রান্না করে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৬ জানুয়ারি) এসব খাবার পেয়ে সাকিব আল হাসান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে খাবারের ছবি পোস্ট করে নিজেই বিষয়টি জানিয়েছেন।

এর আগে গতকাল (শনিবার) প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজের পছন্দের খাবারের কথা জানিয়েছিলেন সাকিব পত্নী উম্মে আহমেদ শিশির। তার মনের ইচ্ছেপূরণ করতেই নিজ হাতে সেই খাবারগুলো রান্না করে সাকিবের বাসায় পাঠিয়েছেন শেখ হাসিনা।

সাকিবের শেয়ার করা পোস্টের বাংলায় যার অর্থ দাঁড়ায়- ‘আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যক্রম দেখে আমি সত্যি নির্বাক, কারণ আমি তার সুস্বাদু রান্নার স্বাদ নিতে পেরেছি যা তিনি আজ সকালে নিজে রান্না করেছেন এবং আমার স্ত্রীর জন্য আমার বাড়িতে পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, যখন আমরা তার বাসায় যায় খাবারগুলো আমার স্ত্রীর পছন্দ হয়েছিল। প্রধানমন্ত্রীর আশ্চর্যজনক এ অভিব্যক্তির জন্য ধন্যবাদ যথেষ্ট নয়। বাকি জীবনের জন্য আমার হৃদয়ে বিষয়টি গেঁথে থাকবে! আমরা সত্যিই ধন্য!’

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close