আকাশ থেকে পদ্মাসেতুর ছবি তুললেন প্রধানমন্ত্রী

২৪ জানুয়ারি ২০২০, ০৯:০৪ PM
পদ্মাসেতুর ছবি তুলছেন প্রধানমন্ত্রী

পদ্মাসেতুর ছবি তুলছেন প্রধানমন্ত্রী © সংগৃহীত

প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় খরস্রোতা পদ্মার উপর সেতু হচ্ছে। যা বাস্তবায়নের খুব নিকটেই। আজ আকাশ থেকে প্রধানমন্ত্রী নিজ হাতে মোবাইল ফোন দিয়ে ছবি তুললেন সে সেতুর। আওয়ামী লীগের নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকায় ফেরার পথে পদ্মার উপর হেলিকপ্টার থেকে ছবি তোলেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় প্রধানমন্ত্রী নিজে হেলিকপ্টারের জানালা দিয়ে মোবাইলে ছবি ধারণ করছেন। এসময় তাকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়। প্রধানমন্ত্রীর এমন একটি ভিডিও শেয়ার করেছেন তার উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন- স্বপ্নের পদ্মা ব্রিজ আজ বাস্তবে রূপ নিচ্ছে। গভীর মমতায় পদ্মা ব্রিজ নির্মাণের অগ্রগতি দেখছেন এই স্বপ্নের স্বপ্নদ্রষ্টা ও বাস্তবায়নের কারিগর আমাদের পরম শ্রদ্ধা ও ভালোবাসার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর আকাশ পথে পদ্মা পাড়ির হেলিকপ্টারের কিছু ছবিও ফেসবুকে ভাসছে। প্রধানমন্ত্রীর আকাশপথে যাওয়ার ছবি ফেসবুকে দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের।

তিনি লিখেছেন, নিয়মিত পরিদর্শনের মাধ্যমে আমাদের উৎসাহিত করার জন্য প্রধানমন্ত্রী আপনাকে অসংখ্য ধন্যবাদ। তিনি (প্রধানমন্ত্রী) টুঙ্গিপাড়া থেকে ফেরার পথে আকাশ থেকে পদ্মাসেতুর অগ্রগতি প্রত্যক্ষ করেছেন। নদীতে কর্তব্যরত ছিলাম, আমি গর্বিত।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ২২তম স্প্যান বসানোর মধ্য দিয়ে ৩ হাজার ৩শ মিটার (৩.৩ কিলোমিটার) দৃশ্যমান হলো পদ্মাসেতুর।

গত রোববার (১৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফাস্ট ট্র্যাক মনিটরিং কমিটির পঞ্চম সভায় জানানো হয়, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের আওতায় জাজিরা প্রান্তে অ্যাপ্রোচ রোডের কাজ- ৯১ শতাংশ, মাওয়া প্রান্তে অ্যাপ্রোচ রোডের কাজ-১০০ শতাংশ, সার্ভিস এরিয়া (২)-১০০ শতাংশ, মূলসেতু নির্মাণ কাজ ৮৫.৫০ শতাংশ এবং নদীশাসনের কাজ ৬৬ শতাংশ শেষ হয়েছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৬.৫০ শতাংশ শেষ হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬