রোগী দেখার ফি নির্ধারণ করে দেবে সরকার

২৩ জানুয়ারি ২০২০, ০৮:০৫ PM
জাতীয় সংসদের অধিবেশন কক্ষ

জাতীয় সংসদের অধিবেশন কক্ষ © ফাইল ফটো

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক, চেম্বারে চিকিৎসকদের রোগী দেখার ফি সরকার নির্ধারণ করে দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ (স্বাস্থ্যসেবা বিভাগ) মন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য বেগম গ্লোরিয়া ঝর্ণা সরকারের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

সংসদে মন্ত্রীর দেয়া তথ্যানুযায়ী, যোগ্যতা ও পদমর্যাদা অনুযায়ী জেনারেল প্র্যাকটিশনার থেকে বিশেষজ্ঞ চিকিৎসক লেভেল পর্যন্ত সরকার কর্তৃক সর্ব মহলে গ্রহণযোগ্য রোগী দেখার ভিজিটের হার নির্ধারণের পরিকল্পনা সরকারের রয়েছে। আশা করা যায়, ভবিষ্যতে তা বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে।

সরকারি দলের আরেক সদস্য নূর মোহাম্মদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে ইতোমধ্যে সরকারি হাসপাতালগুলোতে সপ্তাহে দুদিন অফিস সময়ের পরে নির্দিষ্ট করে নির্দেশনা দেয়া হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোকে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের নিয়মনীতি মোতাবেক মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে চিকিৎসকদের সাক্ষাতের সুনির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করে দেয়ার অনুরোধ করা হয়েছে।

ট্যাগ: ডাক্তার
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬
রাতের অন্ধকারে আক্রমণ করেছে হাম, আমরা অ্যারেস্ট করতে সক্ষম …
  • ১২ এপ্রিল ২০২৬
মেহেরপুরে জিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন
  • ১২ এপ্রিল ২০২৬