দক্ষিণে বিনা ভোটে ৪ কাউন্সিলর নির্বাচিত

১০ জানুয়ারি ২০২০, ০৭:৪৯ PM

© ফাইল ফটো

প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)-২০২০ নির্বাচনে চার কাউন্সিলরপ্রার্থী জয়লাভ করেছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীরা হলেন- ২৫ নম্বর ওয়ার্ডের মো. আনোয়ার ইকবাল, ৪৩ নম্বর ওয়ার্ডের মো. আরিফ হোসেন (বর্তমান কাউন্সিলর), সংরক্ষিত আসন ৬ নম্বরে (১৬, ১৭, ১৮ সাধারণ ওয়ার্ডের সমন্বয়ে) নারগীস মাহতাব (বর্তমান কাউন্সিলর) এবং সংরক্ষিত ৮ নম্বর আসনের (২২, ২৩, ২৬) নিলুফার রহমান।

এ বিষয়ে ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটিতে মোট চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। তাদের মধ্যে দুজন সাধারণ আসন থেকে আর দুজন সংরক্ষিত আসনের।বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে একজন একক প্রার্থী ছিলেন। বাকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের মধ্যে বাছাইয়ে বাদ পড়েছেন একজন এবং দুই প্রার্থীর বিপরীতে থাকা প্রতিদ্বন্দ্বীরা প্রত্যাহার করে নিয়েছেন নিজেদের।’

নির্বাচিতরা আওয়ামী লীগের কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটা বলতে পারব না। কাউন্সিলরদের আমরা দল হিসেবে দিইও না, নিইও না।’

প্রসঙ্গত ৩০ জানুয়ারি ঢাকার এই দুই সিটিতে ভোট হওয়ার কথা রয়েছে। ওইদিন ভোট শেষে সবার সঙ্গে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীদের নামও গেজেট আকারে প্রকাশ করা হবে।

তেলের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
  • ২২ এপ্রিল ২০২৬
ডোপ টেস্টে পজেটিভ, তদন্তের মুখে পাকিস্তানি ক্রিকেটার
  • ২২ এপ্রিল ২০২৬
‘প্রধান শিক্ষকের ভুলে’ এসএসসিতে অংশ নিতে পারলেন না জান্নাতি
  • ২২ এপ্রিল ২০২৬
বিদ্যুৎ জটিলতায় একটি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
  • ২২ এপ্রিল ২০২৬
মনিরা শারমিন ও নুসরাত— কার কোন কারণে মনোনয়নপত্র স্থগিত-বাতি…
  • ২২ এপ্রিল ২০২৬
৯ম শিক্ষক নিয়োগ: সবক্ষেত্রেই সাবজেক্টিভ ১৪০, জেনারেল কত?
  • ২২ এপ্রিল ২০২৬