রাজাকারের নামে স্কুলের তালিকা জানতে চায় সংসদীয় কমিটি

২৯ ডিসেম্বর ২০১৯, ১০:২৪ PM

© ফাইল ফটো

স্বাধীনতাবিরোধী রাজাকারদের নামে দেশে কোনো প্রাথমিক বিদ্যালয় আছে কিনা জানতে চেয়েছে সংসদীয় কমিটি। দেশে এমন কোনো প্রতিষ্ঠিান থাকলে সেগুলোর তালিকাও চাওয়া হয়েছে। পাশাপাশি প্রাইমারি স্কুলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে স্কুলের পাঠদান পর্যবেক্ষণের জন্য স্থানীয় সংসদ সদস্যদের তদারকি কার্যক্রমে যুক্ত করারও সুপারিশ করা হয়।

রবিবার (২৯ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, নজরুল ইসলাম বাবু, শিরীন আখতার, জোয়াহেরুল ইসলাম ও মোশারফ হোসেন বৈঠকে অংশ নেন।

সংসদেও গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে রাজাকারদের নামে কোনো প্রাথমিক বিদ্যালয় আছে কিনা, থাকলে তার তালিকা চাওয়া প্রসঙ্গে মন্ত্রণালয় জানায়, এই বিষয়ে অনুসন্ধান করে তালিকা করতে ইতোমধ্যে মাঠ পর্যায়ে চিঠি পাঠানো হয়েছে। এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর প্রতিবেদন আকারে সংসদীয় কমিটিকে জানানো হবে।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় এসএসসি পরীক্ষার্থীর
  • ১৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাত এখন একটি ডিজাস্টার, হাসপাতাল না বলে বাজার বলা …
  • ১৮ এপ্রিল ২০২৬
নিম্নমানের কয়লা আমদানি নিয়ে তোলপাড়, পদত্যাগ করলেন শ্রীলঙ্কা…
  • ১৮ এপ্রিল ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগে দলবদল করলেন ৭৯ ক্রিকেটার, কে কোন দলে?
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার কন্ট্রোল রুম চালু, যোগাযোগের নম্বর দেখুন এখ…
  • ১৮ এপ্রিল ২০২৬