স্যার ফজলে হাসান আবেদের কুলখানি কাল

২৬ ডিসেম্বর ২০১৯, ০৮:১৫ PM
স্যার ফজলে হাসান আবেদ

স্যার ফজলে হাসান আবেদ © ফাইল ফটো

বিশ্বের সবচেয়ে বড় এনজিও (বেসরকারি সংস্থা) ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের কুলখানি অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার (২৭ ডিসেম্বর)। এ উপলক্ষে রাজধানী গুলশান সেন্ট্রাল মসজিদে (আজাদ মসজিদ) বাদ আসর এক মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দোয়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য স্যার ফজলে হাসান আবেদের আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, ২০ ডিসেম্বর রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্যার ফজলে হাসান আবেদ। ২২ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাজ্ঞাপন ও জানাজার পর তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬