তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

২৬ ডিসেম্বর ২০১৯, ১০:৫৮ AM

© সংগৃহীত

পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় সেখানে সর্বনিম্ন ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিলো। তেঁতুলিয়া আবহাওয়া অফিস এ তাপমাত্রা রেকর্ড করেছে।

কুয়াশা ও বাতাসের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার জনজীবন। বিশেষত স্বল্প আয়ের মানুষ পড়েছেন চরম ভোগন্তিতে। ঠান্ডাজনিত রোগও বাড়ছে।

পঞ্চগড়ে সকাল ১০টা পর্যন্ত জেলা সদরসহ আশপাশ এলাকা ঘনকুয়াশায় ঢেকে ছিল। তবে ১০টার পর সূর্যের দেখা মেলে। বাতাস থাকায় শীতের তীব্রতা কমেনি।

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘সকালে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটিকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। উত্তরের হিমেল হাওয়ার কারণে তেঁতুলিয়ার তাপমাত্রা কমছে।’

এর আগে গতকাল বুধবারও তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল স্কিলস …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি-জামায়াত নীতিগতভাবে সংস্কারবিরোধী: জেডিপি
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকাসহ ৮ বিভাগে কালবৈশাখীর সতর্কতা
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে সংঘর্ষের ঘটনায় ছয় সদস্যের কমিটি গঠন
  • ০৮ এপ্রিল ২০২৬
close