ছাত্রীদের জন্য আলাদা ওয়াশ ব্লক হচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠানে

২৬ ডিসেম্বর ২০১৯, ১০:৩২ AM

© ফাইল ফটো

ছাত্রীদের জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আলাদা ওয়াশ ব্লক বা স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করবে সরকার। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-৪) অর্জনে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সে আলোকে ২০২৩ সালের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে এবং ২০২৬ সালের মধ্যে স্কুল, কলেজ ও মাদ্রাসায় এমন স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এসডিজি লক্ষ্য অর্জনে শিক্ষায় যে চ্যালেঞ্জ রয়েছে, তা ২০৩০ সালের মধ্যেই মোকাবিলা করতে হবে। এসডিজি অর্জন করতে হলে বিকল্প নেই এটি করার। সেজন্য অন্তর্ভুক্তি, গুণগত ও বৈষম্যহীন শিক্ষা অর্জনে গুরুত্ব দিচ্ছে সরকার।

শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্পন্ন শিক্ষা অর্জনে শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য থাকা জরুরি। তা না হলে মানসম্পন্ন শিক্ষা অর্জন সম্ভব হবে না। সেজন্য ছাত্রীদের জন্য আলাদা স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেছেন, ‘যেসব নতুন ভবন তৈরি করা হচ্ছে, সেগুলোর প্রতিটিতে ছাত্রীদের জন্য আলাদা ওয়াশ ব্লক থাকছে। পুরোনো ভবনগুলোর মধ্যে যেগুলোতে এমন ব্লক করা সম্ভব সেগুলোতেও করা হবে।’

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ওয়াশ ব্লক করার কাজ সম্পন্ন হতে পাঁচ থেকে সাত বছর সময় লাগবে বলেও জানান তিনি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন গণমাধ্যমকে বলেন, ‘দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় ছাত্রীদের জন্য আলাদা ওয়াশ ব্লক করা হচ্ছে। ২০২৩ সালের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক করা সম্পন্ন হবে।’

জানা গেছে, এসডিজি অর্জনে উন্নয়নশীল দেশগুলো শিক্ষার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ২০৩০ সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিতে কর্মপন্থা ঠিক করেছে বাংলাদেশসহ উন্নয়নশীল ৯ দেশ। একইসঙ্গে গ্রহণ করা হয়েছে আট দফা প্রতিশ্রুতি সংবলিত ‘ঢাকা ঘোষণা’।

২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি ৯ জাতির ফোরাম ‘ই-নাইন’-এ শিক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। দেশগুলোর মধ্যে রয়েছে, চীন, ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া, মিসর, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান ও বাংলাদেশ।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬