জুবুথুবু ঠান্ডায় ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ

১৮ ডিসেম্বর ২০১৯, ০৪:২১ PM

© ফাইল ফটো

হঠাৎ করেই জেঁকে বসেছে শীত। বুধবার (১৭ ডিসেম্বর) শীতের মাত্রা আগের চেয়ে বেড়েছে। দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা নামছে হুহু করে। এরই মধ্যে দুয়েকদিনের মধ্যেই ২টি শৈত্যপ্রবাসহ আসছে বলে খবর দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী দুয়েকদিনের মধ্যে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সারাদেশের তাপমাত্রা আরও কমতে পারে।

অধিদফতর জানিয়েছে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬, ময়মনসিংহে ১৪ দশমিক ৬, চট্টগ্রামে ১৭ দশমিক ৩, সিলেটে ১৫ দশমিক ৪, রাজশাহীতে ১৪ দশমিক ৩, রংপুরে ১৩, খুলনায় ১৭ দশমিক ৪ এবং বরিশালে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘শীতের এই সময়ে তাপমাত্রা কমে যেতে শুরু করে। এরইমধ্যে কমতে শুরুও করেছে।’

তিনি বলেন, ‘তাপমাত্রা কমে গিয়ে দেশের সব অঞ্চলে নয়, বিশেষ করে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ দুই একদিনের মধ্যেই শুরু হতে পারে। সেই সঙ্গে দেশের পশ্চিমাঞ্চলেও কিছুটা শৈত্যপ্রবাহ হতে পারে। এছাড়া অন্য এলাকার তাপমাত্রা কমবে।’

দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতিতেও লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ১১২, আহত ৮৩৭
  • ০৮ এপ্রিল ২০২৬
ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
close