বিশ্ব চা দিবস আজ

১৫ ডিসেম্বর ২০১৯, ০৪:২৭ PM

© ফাইল ফটো

প্রতি বছর ১৫ ডিসেম্বর উদযাপিত হয় আন্তর্জাতিক চা দিবস। বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালয়েশিয়া, উগান্ডা, ভারত ও তানজানিয়ার মতো চা উৎপাদনকারী দেশসমূহ ২০০৫ সাল থেকে প্রতিবছর এ দিবসটি উদযাপন করে আসছে।

আন্তর্জাতিক চা দিবস পালনের উদ্দেশ্য হলো- চা বাগানের কর্মী-উৎপাদকদের ওপর বৈশ্বিক বাণিজ্যের প্রভাব সরকার ও জনগণের সামনে তুলে ধরা এবং অর্থনৈতিক সমর্থন ও ন্যায্য বাণিজ্যের সংযোগ স্থাপন করা।

২০০৪ সালে বিশ্ব সামাজিক সম্মেলনের পর ২০০৫ সালে প্রথম আন্তর্জাতিক চা দিবস উদযাপিত হয় ভারতের নয়াদিল্লিতে। পরবর্তীতে ২০০৬ ও ২০০৮ সালে দিবসটি উদযাপনের আয়োজন করে শ্রীলংকা।

আন্তর্জাতিক চা দিবস উদযাপন ও এর সাথে সম্পর্কিত বিশ্ব চা সম্মেলনের যৌথ আয়োজন করে থাকে বিভিন্ন শ্রমিক কল্যাণ সমিতি। ২০১৫ সালে ভারত সরকার খাদ্য ও কৃষি সংস্থার মাধ্যমে দিবসটির উদযাপন আরও বিস্তৃত করার প্রস্তাব দেয়।

হাবিপ্রবির অর্ধেকের বেশি বাস বিকল, যাতায়াতে ভোগান্তি শিক্ষা…
  • ০৬ এপ্রিল ২০২৬
পৃথিবীর সঙ্গে ৪০ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন থাকবেন নভোচারীরা
  • ০৬ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন শেষ ৩০…
  • ০৬ এপ্রিল ২০২৬
আজহারীর পর শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
  • ০৬ এপ্রিল ২০২৬
সংবিধানে যুক্ত হবে জিয়ার স্বাধীনতার ঘোষণা, সংসদে থাকছে উচ্চ…
  • ০৬ এপ্রিল ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২ ইসরায়েলি নিহত, নিখোঁজ ২
  • ০৬ এপ্রিল ২০২৬