বায়ু দূষণে ফের শীর্ষস্থান দখল ঢাকার

১৫ ডিসেম্বর ২০১৯, ১২:০০ PM

© সংগৃহীত

বায়ু দূষণে দিল্লি, লাহোরকে পেছনে ফেলে ফের শীর্ষে চলে এসেছে ঢাকা। বিশ্বের দূষিত সব শহরকে পেছনে ফেলে আজ রোববার সকাল ৮টা ৪৫ মিনিটে রাজধানী ঢাকা শীর্ষে চলে আসে। অবশ্য  ৯টার পর অবস্থান পাল্টিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখে রাজধানী।

যুক্তরাষ্ট্রভিত্তিক এয়ার ভিজ্যুয়াল সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, ঢাকায় বায়ু দূষণের পরিমাণ ছিলো ২৩৭ পিএম। আর ২৩৬ পিএম নিয়ে দ্বিতীয় স্থানে ছিলো মঙ্গোলিয়ার উলানবাটোর।

১৯৭ পিএম নিয়ে আফগানিস্তানের কাবুল ছিলো তৃতীয়, ১৯১ পিএম নিয়ে পাকিস্তানের লাহোর চতুর্থ, ১৮৩ পিএম নিয়ে চীনের চেংদু পঞ্চম এবং ১৮২ পিএম নিয়ে ষষ্ঠ স্থানে ছিলো ভারতের দিল্লি।

২৪০ পিএম বায়ু দূষণ নিয়ে ৮টা ৫০ মিনিটে শহরটি শীর্ষ দূষণের শহরে চলে যায়। ঢাকা হয়ে যায় দ্বিতীয়। পরে আবার প্রথম স্থান দিল্লির দখলে গেলেও ঢাকা দ্বিতীয় অবস্থানেই অবস্থান করে।

২৩৭ পিএম বায়ু দূষণ খুবই অস্বাস্থ্যকর বলে মনে করা হয়। বিশ্বের বিভিন্ন দেশ এরকম পরিস্থিতিতে নানা ধরনের সতর্কতা জারি করে। তবে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে তেমন কোনো নির্দেশনা পাওয়া যায়নি। এ সম্পর্কিত সর্বশেষ গণবিজ্ঞপ্তি জারি করা হয় ২০১৮ সালের ৪ মার্চ।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close