যুক্তরাজ্যের রয়্যাল নেভির শীর্ষ পুরস্কার জয় মেহেদির

২৫ নভেম্বর ২০১৯, ১২:৪৮ PM

যুক্তরাজ্যের রয়্যাল নেভিতে নিয়োগ পেয়ে সাধারণ প্রশিক্ষণে শীর্ষ পুরস্কার লাভ করেছেন বাংলাদেশি যুবক শেফ মো. মেহেদী হাসান। এর আগে চলতি বছরের জুলাই মাসে নেভিতে তিনি নিয়োগ পান। রোববার (২৪ নভেম্বর) রয়্যাল নেভির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষানবিশ শেফ মো. মেহেদী হাসান ২০১৯ সালের জুলাই মাসে রয়্যাল নেভিতে যোগদান করেন। সামরিক পেশার প্রস্তুতি হিসেবে সম্প্রতি তার ১০ সপ্তাহের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণটি শেষ হয় নতুন নিয়োগপ্রাপ্তদের প্যারেডের মধ্য দিয়ে। প্যারেডে পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ শেফ মো. মেহেদী হাসান ক্যাপ্টেন পদকে ভূষিত হন।

মেহেদী বলেন, আমি স্কাউটিং পছন্দ করি। রয়্যাল নেভিতে যোগদানে স্কাউট আমাকে সাহস জুগিয়েছে।  গত ১০ সপ্তাহ আমার জীবনের শ্রেষ্ঠ সময় ছিল এবং আমি রয়্যাল নেভির সদস্য হতে পেরে গর্বিত।

শেফ হাসান যুক্তরাজ্যে এসেছিলেন স্কাউট অ্যাসোসিয়েশনের দাতব্য কর্মী হিসেবে। ২২ বছরের এই যুবক ময়মনসিংহের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

 

 

 

ট্যাগ: সাফল্য
আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close