৩০ নভেম্বর সচিবালয় অভিমুখে ৩৫ প্রত্যাশীদের বিক্ষোভ

১৭ নভেম্বর ২০১৯, ১১:১৪ AM

© ফাইল ফটো

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আগামী ৩০ নভেম্বর সচিবালয় অভিমুখে বিক্ষোভ করবে ৩৫ প্রত্যাশীরা। সেদিন সচিবালয় ঘেরাও কর্মসূচিও পালন করা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের মুখপাত্র ইমতিয়াজ হোসেন।

ইমতিয়াজ হোসেন বলেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার যৌক্তিক দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। বিগত সময়ে অনেকেই বিচ্ছিন্নভাবে আন্দোলন করেছেন। এবার কয়েকটি সংগঠন একসঙ্গে আন্দোলন করবে।

তিনি আরও বলেন, বিসিএসের আগেই আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ, সাধারণ ছাত্রকল্যাণ পরিষদসহ কয়েকটি সংগঠন একসঙ্গে বিক্ষোভ করবে। ওইদিন জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলসহ সচিবালয়ের দিকে যাওয়ার পরিকল্পনা রয়েছে। ওইদিন সচিবালয় ঘেরাও কর্মসূচিও পালন করা হতে পারে।

আগামী ৩০ নভেম্বরের কর্মসূচিতে যোগ দেয়ার জন্য সাধারণ শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন ইমতিয়াজ হোসেন।

 

ট্যাগ: ৩৫ চাই
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
আমি একজন সম্পূর্ণ ছেলে ও সংস্কৃতিকর্মী—ছাত্রদলের কমিটি থেকে…
  • ০৬ এপ্রিল ২০২৬
নেপালের তরুণেরা সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • ০৬ এপ্রিল ২০২৬
সংসদে ভোটার তালিকা সংশোধনসহ যেসব বিল পাস হলো
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: রূপান্তরের এই মুহূর্তে আমাদের …
  • ০৬ এপ্রিল ২০২৬
close