ট্রেনের ধাক্কায় প্রাণ গেল পুলিশের

১২ নভেম্বর ২০১৯, ০৬:৫০ PM
এসআই আক্তারুজ্জামান

এসআই আক্তারুজ্জামান © সংগৃহীত

নওগাঁর রাণীনগর থানার এসআই আক্তারুজ্জামান (৪৮) ট্রেনের সাথে ধাক্কায় প্রাণ হারিয়েছেন। রাণীনগর থানার ওসি (তদন্ত) আব্দুল গণি বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে গুরুতর আহত হলে নওগাঁ সদর হাসপাতাল থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান তিনি।

নিহত এসআই আক্তাররুজ্জামান সিরাজগঞ্জ জেলার সাহজাদপুর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি গত বছরের ২৬ জানুয়ারি থেকে রাণীনগর থানায় এসআই পদে কর্মরত ছিলেন।

রাণীনগর থানা সূত্রে জান গেছে, মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে তিনি পোষাক পরা অবস্থায় রাণীনগর রেলওয়ে স্টেশন এলাকায় কাজ শেষে রেল লাইনের উপর দিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে হাঁটছিলেন।

এ সময় চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা আন্তঃনগর এক্রাপ্রেস ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পরে গুরতর আহত হন। আহত আক্তারকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় বগুড়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

রাণীনগর থানার ওসি (তদন্ত) আব্দুল গণি জানান, এসআই আক্তারুজ্জামান চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬