দুর্ঘটনাকবলিতদের উদ্ধারে নেমে যুবকের মৃত্যু

১২ নভেম্বর ২০১৯, ১১:৫৭ AM

শরীয়তপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। নিহত যাত্রী কামরুজ্জামান মাহমুদ মুন্সী (৪৫) ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের সিড্যা গ্রামের নুরুজ্জামান মুন্সীর ছেলে। এ সময় দুর্ঘটনাকবলিতদের উদ্ধার করতে গিয়ে জুলহাস মোল্যা (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ডামুড্যা পৌরসভার কুলকুড়ি গ্রামের খালেক মোল্যার ছেলে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার খেজুরতলা এলাকায় ডামুড্যা-শরীয়তপুর সদর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে ডামুড্যা থেকে একটি বাস দ্রুতগতিতে শরীয়তপুর সদরের দিকে যাচ্ছিল। ডামুড্যা খেজুরতলা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন কামরুজ্জামান। পরে দুর্ঘটনায় নিহত ও আহতদের উদ্ধার করতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান জুলহাস। এছাড়া বাসে থাকা অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহাইমেনুল ইসলাম বলেন, কামরুজ্জামান দুর্ঘটনার সঙ্গে সঙ্গে মারা যান। আর জুলহাস মোল্যা কামরুজ্জানের মরদেহ ও আহতদের উদ্ধার করতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। আহত লোকজনকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

৮০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ
  • ০৩ এপ্রিল ২০২৬
মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নৃশংস গৃহযুদ্ধের সূচনাকারী সাম…
  • ০৩ এপ্রিল ২০২৬
ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ, ২৬ ম্যাচ শেষে শিরোপার …
  • ০৩ এপ্রিল ২০২৬
বাউবি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ০৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রে…
  • ০৩ এপ্রিল ২০২৬
সারাদিনের ক্লান্তি শেষে আরামদায়ক ঘুম চান? বেডরুমে আনুন ছোট …
  • ০৩ এপ্রিল ২০২৬