ঘূর্ণিঝড় বুলবুল: ১৩ জেলার সরকারি কর্মীদের ছুটি বাতিল

০৯ নভেম্বর ২০১৯, ১১:১২ AM

© ফাইল ফটো

ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় উপকূলীয় ১৩ জেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারিদের ছুটি বাতিল করা হয়েছে। এ বিষয়ে শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১৩ জেলা প্রশাসকের (ডিসি) কাছে চিঠি পাঠানো হয়েছে। সে অনুযায়ী শনিবার ও রোববারের ছুটি পাচ্ছেন না তারা।

সরকারি কর্মকর্তা-কর্মচারিদের ছুটি বাতিল করা হয়েছে যেসব জেলায় সেগুলো হলো- খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা, বরগুনা, পিরোজপুর, নোয়াখালী, ফেনী,  কক্সবাজার ও চট্টগ্রাম।

এর আগে শুক্রবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ছুটি বাতিলের কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান।

তিনি বলেন, শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত যেকোনো সময় ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আঘাত হানতে পারে। এটি মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সারাদেশে নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close