অটোরিকশার চাপায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত

০৭ নভেম্বর ২০১৯, ০৪:০৬ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © ফাইল ফটো

স্কুলে যাওয়ার সময় অটোরিকশার চাপায় ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। ওই ছাত্রীর নাম ঋতুপর্ণা। বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর বাউফল উপজেলার সাবুপুরা এলাকার বৈরাগী বাড়ী সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঋতুপর্ণা সাবুপুরা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।

অটোরিকশার চাপায় আহত ওই ছাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাউফল থানার এসআই মো. সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে সাবুপুরা এলাকার সুকুমার ব্যাপারীর মেয়ে ঋতুপর্ণা কয়েকজন সহপাঠীর সঙ্গে স্কুলে যাচ্ছিলো। এ সময় পিছন থেকে একটি অটোরিকশা এসে ঋতুপর্ণাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

মোটরসাইকেলের তেল আনতে গিয়ে প্রাণ গেল তরুণের
  • ০৩ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে ঝড়ের আভাস যে অঞ্চলে
  • ০৩ এপ্রিল ২০২৬
যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার
  • ০৩ এপ্রিল ২০২৬
পশ্চিমবঙ্গে নির্বাচনী উত্তাপ
  • ০৩ এপ্রিল ২০২৬
ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইসরায়েলের
  • ০৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪১
  • ০৩ এপ্রিল ২০২৬