আবরারের মৃত্যুতে আনিসুল হককে জিজ্ঞাসাবাদ

০৫ নভেম্বর ২০১৯, ০৩:৫০ PM

© ফাইল ফটো

কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাঈমুল আবরার রাহাত নিহতের ঘটনায় সাময়িকীটির সম্পাদক আনিসুল হকসহ প্রত্যক্ষদর্শীদের অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে প্রয়োজন অনুসারে সবাইকেই জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা ঘটনার পর আনিসুল হকসহ অনেককে জিজ্ঞাসাবাদ করেছি। যখনই কোনও তথ্য জানার প্রয়োজনে হবে তখনই যে কাউকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

প্রসঙ্গত, শুক্রবার (১ নভেম্বর) বিকালে কিশোর আলোর এক অনুষ্ঠান চলাকালে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী আবরার বিদ্যুৎস্পৃষ্ট হয়। এই ঘটনায় ওই স্কুলে থাকা জরুরি মেডিক্যাল ক্যাম্পের দু’জন চিকিৎসক ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬