‘ম্যাচ ফিক্সিংয়ের খবর আগে থেকেই জানতেন পাপন’ (ভিডিও)

৩০ অক্টোবর ২০১৯, ০৩:৩৭ PM
পাপন, সাকিব, সাবের

পাপন, সাকিব, সাবের © ফাইল ফটো

সাকিব আল হাসানের ম্যাচ ফিক্সিংয়ের খবর আগে থেকেই জানতেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলে দাবি করেছেন বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী।

সাকিব ইস্যুতে বুধবার সাবের তার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে গত ২২ অক্টোবর সংবাদ সম্মেলনে ‘ম্যাচ ফিক্সিংয়ের খবর আসছে’ বলে যে উক্তি করেছিলেন পাপন, সেটির ভিডিও শেয়ার করে এই দাবি করেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে। নাজমুল হাসান পাপন বলছেন, ম্যাচ ফিক্সিংয়ের খবর আপনারা খুব দ্রতই জানতে পারবেন। আপনারা চিন্তা কইরেন না, ওইগুলা আসতেছে।

ভিডিও শেয়ার করে সাবের হোসেন লিখেছেন, ‘আমার মনে হয় বিসিবি সবকিছুই জানতো এবং পাপন সাহেব যে বলেছেন, তার কোনো ধারণাই ছিল না, কথাটা সত্য নয়। দুঃখ লাগলেও এটা বলতেই হচ্ছে। ২২ অক্টোবরের যে ভিডিও ক্লিপটা, তাতে মনে হচ্ছিল পাপন সাহেব আইসিসির ঘোষণার জন্য অধৈর্য হয়ে অপেক্ষা করছিলেন।’

আরেক টুইটে বিসিবির সাবেক সভাপতি লিখেছেন, ‘ভণ্ডামি, সর্বোৎকৃষ্ট/নিকৃষ্টের দ্বৈত চরিত্র। বিসিবি আইসিসির সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। ক্রিকেট দুর্নীতির বিরুদ্ধে সমান আবেগই দেখিয়েছে। কিন্তু সংস্থাগত ম্যাচফিক্সিং দুর্নীতির মূলোৎপাটন না করে, ঘরোয়া ক্রিকেটে সেটাকে আরও উৎসাহিত করছে বিসিবি। লজ্জাজনক।’

সাকিবের পাশে দাঁড়াবে বিসিবি, এমন আশ্বাসকেও বিশ্বাস করার মতো নয় মনে করছেন সাবের হোসেন চৌধুরী। অপর টুইটে সাবের হোসেন লিখেন, ‘কেউ যখন অপরাধ করে, সুবিচার প্রাপ্য। বিসিবি কমপক্ষে নিষেধাজ্ঞার মেয়াদ কমানোর চেষ্টা করতে পারতো। দুঃখ লাগছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গায় সাকিবের পাশে দাঁড়ায়নি। এখন অযথা মায়াকান্না দেখাচ্ছে।

 

ট্যাগ: ক্রিকেট
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬
সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি, প্রশংসার বন্যা
  • ২১ এপ্রিল ২০২৬