৩৬তম বিসিএস পুলিশের সভাপতি ইমরুল, সম্পাদক রাকিবুল

১৮ অক্টোবর ২০১৯, ০২:৩৫ PM
ইমরুল এবং রাকিবুল

ইমরুল এবং রাকিবুল © টিডিসি ফটো

৩৬তম বিসিএস (পুলিশ) সার্ভিস এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার ৩৬তম বিসিএস পুলিশ সদস্যদের উপস্থিতিতে ও সকলের সম্মতিতে সভাপতি পদে মোহাম্মদ ইমরুল এবং সাধারণ সম্পাদক পদে এম. রাকিবুল হাসান ভূঞা নির্বাচিত হয়েছেন।

এসময় উপস্থিত সকলে সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে অভিনন্দন জানান। সভাপতি মোহাম্মদ ইমরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তার নিজ জেলা গোপালগঞ্জ এবং বর্তমানে শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার হিসাবে শরীয়তপুর জেলায় কর্মরত আছেন।

সাধারণ সম্পাদক এম. রাকিবুল হাসান ভূঞা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন। তার নিজ জেলা কিশোরগঞ্জ এবং বর্তমানে শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার হিসাবে ব্রাহ্মণবাড়ীয়া জেলায় কর্মরত আছেন।

পাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদল–ছাত্…
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে আগোরা, আবেদন শেষ ৩০ এপ্রিল
  • ০৩ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামে এক শিশুর মৃত্যু, ভর্তি ৬৭ জন
  • ০৩ এপ্রিল ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ১১ এপ্রিল
  • ০৩ এপ্রিল ২০২৬
জাল প্রবেশপত্র নিয়ে ইবি কেন্দ্রে ভর্তিচ্ছু; মুচলেকায় মুক্তি
  • ০৩ এপ্রিল ২০২৬
হামের উপসর্গে আক্রান্ত হয়ে গোপালগঞ্জে ভর্তি ৪৩, মৃত্যু ১
  • ০৩ এপ্রিল ২০২৬