ভারতে ঠাকুর শান্তি পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী

০৫ অক্টোবর ২০১৯, ০৭:২০ PM

© ফাইল ফটো

দুর্নীতি ও দারিদ্র বিমোচনে বিশেষ অবদান রাখায় দিল্লিতে ঠাকুর শান্তি পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৫ অক্টোবর) ভারতের রাজধানী নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। শেখ হাসিনাকে দ্য এশিয়াটিক সোসাইটির পক্ষ থেকে এই পুরস্কারে ভূষিত করা হয়।

ঠাকুর পিস অ্যাওয়ার্ড হচ্ছে সাংস্কৃতিক সম্প্রীতির জন্য নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের দেড়শতম জন্মবার্ষিকীর স্মরণে দেয়া একটি পুরস্কার। ঠাকুর পিস পুরস্কার মনোনয়ন পেতে হলে সাধারণত বিগত ১০ বছর সময়কালের অবদানগুলো বিবেচনা করা হয়।

২০১২ সালে এই পুরস্কার প্রবর্তন করে ভারত সরকার। সাংস্কৃতিক সম্প্রীতির মূল্যবোধ প্রচারের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ব্যক্তি, সমিতি, প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেয়া হয় এবং ২০১২ সালেই প্রথম ঠাকুর পিস পুরস্কার প্রদান করা হয়েছিল।

প্রথম ঠাকুর পিস পুরস্কার পান ভারতের আধ্যাত্মিক নেতা রবি শঙ্কর। দ্বিতীয়বার ২০১৩ সালে এই পুরস্কার পান ভারতের জুবিন মেহতা। এবার পেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • ১৭ এপ্রিল ২০২৬
রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক…
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম
  • ১৭ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠকের তারিখ ঠিক হয়নি
  • ১৭ এপ্রিল ২০২৬
জবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলার আয়োজন করবে জকসু
  • ১৭ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, আবেদন শেষ ২৫ এপ্রিল
  • ১৭ এপ্রিল ২০২৬