ই-পাসপোর্ট বিতরণ শুরু ডিসেম্বর থেকে

২৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৯ AM

© প্রতিকী ছবি

চলতি বছরের ডিসেম্বর মাসে ই-পাসপোর্ট বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার সচিবালয়ে কেবিনেট ডিভিশনে কেবিনেট কমিটি অন ইকোনোমিক অ্যাফেয়ার্স (সিসিইএ) ও কেবিনেট কমিটি অন গভর্নমেন্ট পারচেজ (সিসিজিপি)’র বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, জার্মানিভিত্তিক ঠিকাদারী প্রতিষ্ঠান এ ব্যাপারে অনেক অগ্রসর হয়েছে। বৈঠকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন যে এ বছরের ডিসেম্বর নাগাদ ই-পাসপোর্ট বিতরণের জন্য প্রয়োজনীয় সব কাজ সম্পন্ন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে ই-পাসপোর্ট উদ্বোধন করবেন বলে আশা করেন তিনি।

মুস্তফা কামাল জানান, সিসিইএ বৈঠকে ২০ লাখ মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বুকলেট ও ২০ লাখ ল্যামিনেশন ফয়েল ক্রয়ের প্রস্তাব মঞ্জুর করা হয়। তিনি বলেন, ‘এটি এমআরপি’র শেষ সংস্করণ। ডাইরেক্ট প্রকিউমেন্ট মেথড (ডিএমপি)’র আওতায় চার কোটি টাকা মূল্যের জিনিসপত্র ক্রয় করা হবে।’

তিনি আরও বলেন, সিসিইএ বৈঠকে ‘পিপিপি’র মাধ্যমে আউটার রিং রোডের (দক্ষিণ অংশ) নির্মাণ’ প্রকল্পও অনুমোদিত হয়। 

সিসিজিপি বৈঠকে ৫টি প্রস্তাব অনুমোদিত হয়। প্রস্তাবগুলো হচ্ছে- বৃহত্তম ঢাকা টেকসই নগর পরিবহন প্রজেক্ট বিআরটি গাজীপুর এয়ারপোর্ট এর আওতায় প্রকৌশল, অধিগ্রহণ ও নির্মান ব্যবস্থাপনার (ইপিসিএম) জন্য পরামর্শ সেবা, পল্লী অঞ্চলে শতভাগ বিদ্যুৎ নিশ্চিতের জন্য ট্রান্সমিশন নেটওয়ার্কের বৃদ্ধি (ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট), পল্লি বিদ্যুৎ ট্রান্সমিশন সিস্টেমের স্বক্ষমতা বৃদ্ধি, দয়াগঞ্জ ক্লিনারদের কলোনি নির্মাণের জন্য সংস্কার চুক্তি মূল্য এবং ঢাকা সিটি কর্পোরেশন এলাকার ক্লিনাদের জন্য গৃহয়ান প্রকল্পের অধীনে ধলপুর ক্লিনারদের কলোনি নির্মাণ।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close