ট্রফি ভাগ করে নিল বাংলাদেশ-আফগানিস্তান

২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩০ PM

© ফাইল ফটো

লম্বা সময় অপেক্ষা করেও কোনো কাজ হয়নি। পরিত্যক্ত হয়ে গেছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল। যৌথ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। রাত নয়টায় দুই আম্পায়ার দুই দলকে জানিয়ে দেন সিদ্ধান্ত। দুই দলের খেলোয়াড়রা মাঠে হ্যান্ডশেক করে আড্ডায় মেতে উঠেন।

খেলা শুরুর সময় ছিল সন্ধ্যা সাড়ে ছয়টায়, ছয়টায় টস। বৃষ্টির কারণে সময়মতো কিছুই করা যায়নি। তারপরও একটা আশা ছিল, রাত ৯টা ৪০ মিনিটের মধ্যে খেলা শুরু করা গেলেও কমপক্ষে ৫ ওভার করে খেলা হবে, এমন জানানো হয়েছিল।

শেরেবাংলায় বৃষ্টির বেগ বেশি ছিল না, টিপ টিপ করে পড়ছিল। ইলশে গুঁড়ি যাকে বলে। তবে একটানা আস্তে আস্তে বৃষ্টি হচ্ছিলই। মাঝে নয়টার দিকে একবার বৃষ্টি কিছুটা বন্ধ হলে খেলোয়াড়রা মাঠে নামেন, নিজেদের শরীর গরম করতে।

এর মধ্যেই মাঠ পরিচর্যার কাজ করতে থাকেন গ্রাউন্ডসম্যানরা। খেলা শুরু করার মতো মাঠকে প্রস্তুত করতে তারা যথাসাধ্য চেষ্টা করেছেন। কিন্তু শুরু করা যায়নি। রাত নয়টার দিকে ম্যাচ পরিত্যক্তর ঘোষণা দেন আম্পায়াররা। দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

পুলিশের হাত থেকে ছিনিয়ে মুয়াজের মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে থা…
  • ১৮ এপ্রিল ২০২৬
এনসিপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান, আছেন মুক্তিযোদ্ধা ও জুলা…
  • ১৮ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাদর্শন
  • ১৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন প্রস্তাব পেয়েছে তেহরান
  • ১৮ এপ্রিল ২০২৬
জাবির হলে মাদক সেবনরত অবস্থায় আটক ছাত্রী, গাঁজা-মদসহ বিভিন্…
  • ১৮ এপ্রিল ২০২৬