মীনা দিবস কাল

২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৩৯ PM

© ফাইল ফটো

প্রতি বছরের ন্যায় এ বছরও জাতীয় পর্যায়ে মীনা দিবস ২০১৯ উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সোমবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে মীনা কার্টুন প্রদর্শনী, সেলিব্রেটি ব্যাক্তিগণের অংশগ্রহণে মীনা বিষয়ক আলোচনা, উপস্থিত শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, পাপেট ও মাপেট শো প্রদর্শনী এবং মীনা মেলার আয়োজন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এ দিবসটি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জাতীয় পর্যায়ের উদযাপনের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়েও এ দিবস উদযাপন করা হবে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মনের মত স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে।’

বহিষ্কার হলেন নওগাঁ জেলা বিএনপির নেতা 
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট: বড় ধরনের আর্থিক ক্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
শেখ হাসিনা-টিউলিপের প্লট দুর্নীতির দুই মামলার রায় আজ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর, বিশ্বে অবস্থান দ্বিতীয়
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
‘খালেদা জিয়া পরিষদ’ নাম দিয়ে বাড়ি দখল চেষ্টা, অতঃপর… 
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট; প্রতিক্রিয়া জানাল জয় শাহের আই…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬