এশিয়ান র‌্যাঙ্কিং আর্চারিতে সোনা জিতলেন রোমান সানা

১৩ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪০ PM

© ফাইল ফটো

বাংলাদেশকে বিশ্বমঞ্চে প্রথম পদক এনে দিয়েছিলেন রোমান সানা। এবার তার হাত ধরেই এশিয়ান মঞ্চেও এল সোনা।ফিলিপিন্সের ক্লার্ক সিটিতে শুক্রবার চীনের ঝেনকি শাইকে ৭-৩ ব্যবধানে হারিয়ে সোনা জেতেন তিনি।

প্রথম সেটে ২৮-২৮ ড্র করা রোমান দ্বিতীয় সেটে ২৯-২৬ ব্যবধানে হেরে পিছিয়ে পড়েন। তৃতীয় সেটে ২৭-২৫ ব্যবধানে জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ান র‌্যাঙ্কিং রাউন্ডে ৬৭১ স্কোর গড়ে দ্বিতীয় হওয়া এই আর্চার। চতুর্থ সেটে ২৮-২৫ পয়েন্টে জিতে এগিয়ে যান গত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপসে রিকার্ভ পুরুষ এককে ব্রোঞ্জ জেতা রোমান। শেষ সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২৮-২৭ পয়েন্টে জিতে সেরা হন তিনি।

কোয়ার্টার-ফাইনালে চাইনিজ তাইপের প্রতিযোগীকে ৭-১ সেট পয়েন্টে উড়িয়ে দেওয়ার পর রোমান ফাইনালে ওঠার লড়াইয়ে চীনের লি টাকে হারান ৬-২ সেট পয়েন্টে।

নিখোঁজের দু’দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ১৪ জুলাই ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন চলবে: জামায়াত আমির
  • ১৪ জুলাই ২০২৬
বান্দার আব্বাসে নতুন বিস্ফোরণ, সৌদি আরবের বিমানবন্দরেও হামল…
  • ১৪ জুলাই ২০২৬
দেশজুড়ে আরও টানা ৫ দিন অতি ভারী বৃষ্টির আভাস, বন্যা পরিস্থ…
  • ১৪ জুলাই ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ দেশের ২০ জেলায় ভারী বৃষ্টির আভাস, নদীবন…
  • ১৪ জুলাই ২০২৬
রাজশাহীর সঙ্গে সারাদেশের সব বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্…
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence