সায়েন্স ল্যাবের ঘটনা বড় হামলার ‘টেস্ট কেস’: ওবায়দুল কাদের

০১ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৭ PM

© ফাইল ফটো

রাজধানী ঢাকায় স্থানীয় সরকারমন্ত্রীর প্রটোকলে পুলিশের ওপর হামলার ঘটনা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছোটখাটো ঘটনা দিয়ে তারা টেস্ট কেস হিসেবে বড় ধরনের হামলার ঘটনা ঘটাতে পারে।

রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এরা ছোটখাটো হামলা করে টেস্ট কেস হিসেবে বড় ধরনের হামলা ঘটাতে পারে। এ বিষয়ে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। পুলিশ ও গোয়েন্দাদের তৎপরতাও বেড়েছে।

তিনি বলেন, পুলিশের সূত্র থেকে নিশ্চিত হয়েছি, এ হামলা মন্ত্রীকে টার্গেট করে করা হয়নি। হামলাকারীদের উদ্দেশ্য ছিল ভিন্ন।

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় শনিবার রাতে মন্ত্রীর গাড়িবহর যানজটে পড়লে প্রটেকশনের পুলিশের সদস্যরা নেমে যানজট ছাড়াতে যান। এ সময় তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে দুই পুলিশ আহত হন। এ হামলার ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close