১০ টাকার টিকিট কেটে ডাক্তার দেখালেন প্রধানমন্ত্রী

২৯ আগস্ট ২০১৯, ০৩:১৩ PM

© ফাইল ফটো

সাধারণ রোগীদের মতোই লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে ডাক্তার দেখালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগেও গাজীপুরে মায়ের নামে প্রতিষ্ঠিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে স্বাস্থ্য পরীক্ষা করান শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে চোখ দেখিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গনমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসক প্রধানমন্ত্রীর চোখ দেখেন এবং চিকিৎসা দেন। চোখ দেখানোর পর প্রধানমন্ত্রী হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ-খবর নেন। এসময় তিনি চিকিৎসক ও নার্সদের সেবায় সন্তোষ প্রকাশ করেন।

জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
close