সততার সঙ্গে কাজ করতে চান নতুন ডিসি এনামুল

২৬ আগস্ট ২০১৯, ০৯:৩২ PM

© সংগৃহীত

জামালপুরে নারী কেলেঙ্কারিতে জড়িয়ে জেলা প্রশাসক আহমেদ কবীর ওএসডি হবার পর নতুন জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ এনামুল হক। দায়িত্বে যোগদানের পর তিনি সততার সঙ্গে কাজ করতে চান বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

সোমবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় ঢাকা থেকে জামালপুরে এসে সরাসরি তিনি কর্মস্থলে যোগ দেন। গাড়ি থেকে নেমেই তার অফিস কক্ষে বসেন। এ সময় তার অফিসের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।

তিনি বলেন, আমি আজ জামালপুর জেলায় জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছি। আমার কাজ সম্পাদনে এই জেলার উন্নয়নে সততা ও স্বচ্ছতার সাথে কাজ করতে চাই। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি। তিনি অন্য কোনো প্রসঙ্গ নিয়ে কোনো কথা বলেননি।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক তার অফিসে পৌঁছালে অফিসের কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

তিন বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ
  • ২২ এপ্রিল ২০২৬
মাটির উর্বরতা ফেরাতে ন্যানো সার ও চুন ব্যবহারের পরিকল্পনা স…
  • ২২ এপ্রিল ২০২৬
বিএমইউতে যৌথ সার্জিক্যাল ক্লিনিক প্রতিষ্ঠা করবে চীন, সমঝোতা…
  • ২২ এপ্রিল ২০২৬
উর্দুভাষী বাংলাদেশী নাগরিকদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ গ্র…
  • ২২ এপ্রিল ২০২৬
যশোর জেনারেল হাসপাতালের ৩০০ গজের মধ্যে ক্লিনিকের ছড়াছড়ি
  • ২২ এপ্রিল ২০২৬
সংসদে দেশের উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন…
  • ২২ এপ্রিল ২০২৬