নারীদের বিপিএল চান রুমানা

০৮ আগস্ট ২০১৯, ০৮:৪২ PM

© সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয়তা পাওয়ায় গত বছর থেকে মেয়েদের আইপিএল শুরু করেছে বিসিসিআই। বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল) এখন জনপ্রিয়তার তুঙ্গে তাই বাংলাদেশেও মেয়ে ক্রিকেটারদের জন্য এমন একটা টুর্নামেন্ট চান বাংলাদেশ নারী দলের অলরাউন্ডার রুমানা আহমেদ।

মেয়েদের বিপিএল আয়োজন করতে বোর্ডের প্রতি আহ্বান জানিয়ে রুমানা বলেন, আমাদের আগে বলা হতো যে মেয়ে নেই, মেয়েদের দল গঠন করার সুযোগ নেই। এবারও আমরা প্রিমিয়ার লিগে ১২টা দল নিয়ে খেলেছি, এখান থেকে ভালো করে ভেঙে ৪টা দল করা যায়। আমার আহ্বান থাকবে যারা আমাদের অফিসিয়াল আছেন, খুব শিগগিরই তারা যেন এটা নিয়ে ভাবেন।

মেয়েদের টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ভারতের অবস্থান এখন পাঁচ নম্বরে। রুমানার বিশ্বাস এমন একটি টুর্নামেন্ট আয়োজন করতে পারলে বাংলাদেশও র‌্যাঙ্কিংয়ে উন্নতি করতে পারবে।

রুমানা আরও বলেন, গত বছর আমরা ভারতকে দেখেছি যে ওরা তিনটা দল নিয়ে টুর্নামেন্ট খেলেছে। এ বছর ওরা আটটি দল নিয়ে শুরু করবে, ওদের লক্ষ্য আস্তে আস্তে বড় হচ্ছে। এগুলো যদি আমরা ছোট ছোট করে শুরু করতে পারি, তাহলে আমরাও একটা র‌্যাঙ্কিংয়ে যেতে পারি।

শ্রমিকরা শিক্ষা-দীক্ষায় পিছিয়ে থাকায় ও শক্তিশালী ভয়েস না…
  • ০৫ নভেম্বর ২০২৬
নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সময় জানাল এনটিআরসিএ
  • ০৫ নভেম্বর ২০২৬
চীনের সঙ্গে কারিগরি শিক্ষা, প্রযুক্তি ও শিল্পপ্রতিষ্ঠানের ম…
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরমপূরণ শুরু আজ, করবেন যেভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় বললে দেশের মানুষের মানসপটে ভেসে ওঠে—ছাত্ররা ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950