সিলেটে ২৫টি গোডাউনে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

০৭ আগস্ট ২০১৯, ০৪:১৪ PM

© সংগৃহীত

সিলেট নগরের বাণিজ্যক প্রাণকেন্দ্র মহাজনপট্টিতে ভয়াবহ আগুনে অন্তত ১০টি গোডাউন পুড়ে গেছে। সেই সঙ্গে পাশের একটি কলোনীর আটটি ঘর পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

বুধবার দুপুর সোয়া ২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। দেড় ঘণ্টা চেষ্টা চালিয় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সোয়া ২টার দিকে মহাজনপট্টির খাজা টাওয়াের পাশে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনে ১০টি দোকান পুড়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলো ক্রোকারিজ সামগ্রীর গুদাম। গোডাউন থেকে সৃষ্ট আগুন পাশের কলোনীতে লেগে আটটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে এতে কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুনে পুড়ে যাওয়া গুদামগুলোর পাশেই রাসায়নিকের মজুত ছিল। ফলে অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পায় মহাজনপট্টি।

বুধবার মহাজনপট্টিতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।

ফায়ার সার্ভিস সিলেটের সহকারী পরিচালক মো. মুজিবুর রহমান বলেন, আগুনের খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করি। তবে ঘন ঘন দোকান ও ছোট রাস্তার কারণে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৫ কোটি টাকার মালামাল রক্ষা করেছেন। এছাড়া আগুনে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্তের পর ক্ষতির পরিমাণ বলা যাবে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close