ঈদে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: সেতুমন্ত্রী

০৫ আগস্ট ২০১৯, ০৪:১৭ PM

© সংগৃহীত

প্রতিবছরই ঈদে নারীর টানে বাড়ি ফেরা মানুষগুলোকে পড়তে চরম ভোগান্তির শিক্র হতে হয়। অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ মরার উপর ঘা হয়ে দেখা দেয়। কিন্তু এবার ঈদে বাড়ি ফেরা মানুষের কাছে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা নেয় হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৫ আগস্ট) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ঈদের আগে ও পরে সাত দিন সড়কে কাভার্ডভ্যান চলবে না। তবে পশুবাহী, ত্রাণবাহী, পচনশীল পণ্যবাহী ও জরুরি ওষুধ সরবরাহের ট্রাক চলবে। এ ছাড়া জরুরি প্রয়োজনে রেকার ও হেলিকপ্টার প্রস্তুত রাখা আছে।

পশুবাহী ট্রাকে চাঁদাবাজির কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, কেউ যেন পশুবাহী ট্রাকে চাঁদাবাজি করতে না পারে সে জন্য জেলা ও হাইওয়ে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া মহাসড়কে কোনো ফিটনেসবিহীন গাড়িতে যাত্রীরা যেন চলাচল না করেন এবং ওই সব গাড়িতে যেন পশু না ওঠানো হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। ঈদে যানজট এড়াতে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর কাজ অতিরিক্ত জনবল নিয়ে দ্রুত মেরামত করতে বলা হয়েছে। এ ছাড়া টঙ্গী-গাজীপুর সড়কের কাজ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
close