মিছিলে এবার পুলিশের অতিরিক্ত আইজিপির স্ত্রী

০৪ আগস্ট ২০১৯, ০১:৩১ PM
সৈয়দা আক্তার

সৈয়দা আক্তার

ডেঙ্গুর বাস সর্বত্র। কী বস্তি, কী ভিআইপি ফ্ল্যাট! বলা যায়, এডিস কাউকেই ছাড়ছে না। সেই তালিকায় এবার যোগ হলেন পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ) শাহাবুদ্দিন কোরেশীর স্ত্রী। ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার নাম সৈয়দা আক্তার, বয়স ৫৫ বছর। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈয়দা আক্তার শনিবার (৩ আগস্ট) স্কয়ার হাসপাতালে ভর্তি হন। এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

পুলিশ ও স্বজনরা জানান, সৈয়দা আক্তারের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। তিন ছেলে ও এক কন্যা সন্তানের জননী ছিলেন তিনি। ঢাকায় পরিবারের সাঙ্গে রাজবাগের পুলিশ অফিসার্স এর বাসভবন-মেঘনায় বাস করতেন তিনি।

উল্লেখ্য, সরকারি হিসেবে সারাদেশে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে।

বিশ্ব প্রেমিক দিবস আজ
  • ০৩ অক্টোবর ২০২৬
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন …
  • ০৩ অক্টোবর ২০২৬
সমস্যা চিহ্নিত করে প্রকল্প দিলে গবেষণায় অর্থায়ন করবে ইউজিসি
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে চালু হচ্ছে এআই ও রোবটিক্সসহ ৩ নতুন বিভাগ, ইন্টা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিকাশ নিয়োগ দেবে নেটওয়ার্ক অপারেশনস বিভাগে, আবেদন ১২ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট, ভর্তি ফিতে ৭৫%…
  • ০৩ অক্টোবর ২০২৬