হাসপাতালে প্রতি মিনিটেই ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী

০৪ আগস্ট ২০১৯, ০১:১৭ PM

© সংগৃহীত

রাজধানীর ঢাকার পর সারাদেশেই ছড়িয়ে পড়েছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু ভাইরাস। আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত, দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, দেশের হাসপাতালগুলোতে প্রতি মিনিটেই ভর্তি হচ্ছে একজনেরও বেশী ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ মাসে (আগস্ট) দিনে গড়ে ১ হাজার ৬৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। অর্থাৎ ঘন্টায় ৭০ জনেরও বেশী রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগস্টের প্রথম তিন দিনে ঢাকার ৩৫টি সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং আটটি বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে এসব রোগী ভর্তি হয়েছে।

সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসহ সরকারি হাসপাতালগুলোয়। সরকারি হাসপাতালগুলোর একটি বাড়তি সুবিধা হলো, তারা শয্যার বাইরে অতিরিক্ত রোগী ভর্তি করতে পারে। এই সুবিধা বেসরকারি হাসপাতালে নেই।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কোনো একটি বিশেষ রোগে আগে এত রোগীর চাপ দেখা যায়নি। এই পরিস্থিতি সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে বলছেন সংশ্লিষ্টরা।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের হিসাবে, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ২২ হাজার ৯১৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে মারা গেছে ১৮ জন। আর সরকারি-বেসরকারি হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তা ও পরিবারের দেয়া তথ্য অনুযায়ী এবং গণমাধ্যমের হিসাবে এ পর্যন্ত মারা গেছে ৭৫ জন।

চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
আমি একজন সম্পূর্ণ ছেলে ও সংস্কৃতিকর্মী—ছাত্রদলের কমিটি থেকে…
  • ০৬ এপ্রিল ২০২৬
নেপালের তরুণেরা সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • ০৬ এপ্রিল ২০২৬
close