ফ্লাইওভারে দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু

০৩ আগস্ট ২০১৯, ১০:৩১ PM

© সংগৃহীত

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুরে আখতারুজ্জামান ফ্লাইওভারের প্রবেশমুখে নিয়ন্ত্রণ হারানো কাভার্ড ভ্যানের চাপায় এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (৩ ফফংত) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশ কাভার্ড ভ্যান ও এর চালককে আটক করেছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহত ওই যাত্রীর নাম আমেনা ইয়াসমিন (৪২)। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। এ ঘটনায় আহত হয়েছেন একই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জোবায়দা খানম (৪২), সহকারী শিক্ষিকা সোমা ঘোষ (৩৫) এবং প্রণয় পাল (১৫) নামে এক কিশোর।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, নগরীর লালখান বাজারের দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান মুরাদপুর ফ্লাইওভার থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও অটোরিকশাসহ ৩-৪টি গাড়িকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় অটোরিকশার চার যাত্রী আহত হওয়ার পর একজন হাসপাতালে মারা গেছেন। চালকসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।

৮০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ
  • ০৩ এপ্রিল ২০২৬
মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নৃশংস গৃহযুদ্ধের সূচনাকারী সাম…
  • ০৩ এপ্রিল ২০২৬
ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ, ২৬ ম্যাচ শেষে শিরোপার …
  • ০৩ এপ্রিল ২০২৬
বাউবি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ০৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রে…
  • ০৩ এপ্রিল ২০২৬
সারাদিনের ক্লান্তি শেষে আরামদায়ক ঘুম চান? বেডরুমে আনুন ছোট …
  • ০৩ এপ্রিল ২০২৬