ডেঙ্গুর কাছে হেরে গেল রাইয়ান, ছোটবোন হাসপাতালে

০৩ আগস্ট ২০১৯, ০৫:২৮ PM

© সংগৃহীত

রাইয়ান ও মালিহা দুই ভাইবোন ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার চিকিৎসাধীন রাইয়ান সরকার (১১) মারা গেছে। তার ছোট বোন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মালিহা সরকারও (৬) এখনও স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

রাজধানীর সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী চিলেন রাইয়ান সরকার। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে একই হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাবস্থায় মারা যায় রাইয়ান।

এদিকে গতকাল দুপুরে রাইয়ানের মৃত্যুর এ নির্মম সংবাদ স্কুল কর্তৃপক্ষ ও সহপাঠী এবং অভিভাবকদের কাছে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। বাদ মাগরিব রাইয়ানের স্কুল আঙিনাতেই জানাজার আয়োজন করেন প্রতিষ্ঠানটির প্রধান অধ্যক্ষ লে. কর্নেল কাজী শরীফ উদ্দীন। এরপর রাত ৯টায় (বাদ এশা) তেজগাঁওস্থ রহিম মেটাল জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে রাজধানীতেই রাইয়ানকে দাফন করা হয়।

জানা যায়, গত ২৮ জুলাই থেকে রাইয়ান ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর নানা ধরনের প্রক্রিয়া এবং হাসপাতালে শয্যা না পেয়ে ৩১ জুলাই স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। রাইয়ানের বাবা মমিন সরকার জানান, অবস্থার অবনতি হলে ১ আগস্টে তাকে লাইফ সাপোর্টে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি তার।

হামের প্রকোপ রোধে ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দিতে রাজনীতিবিদদে…
  • ১২ এপ্রিল ২০২৬
কূটনৈতিক প্রচেষ্টার পথ খোলা রাখার ইঙ্গিত দিল ইরান
  • ১২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই পিএলসি, আবেদন শেষ ১৮ এপ্রিল
  • ১২ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ, দেখুন এখা…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ, দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা কত, জানাল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬