শিশুদের সঙ্গে গাড়ি থেকে নেমে ক্রিকেট খেললেন ইউএনও

০১ আগস্ট ২০১৯, ০৬:১৬ PM

© সংগৃহীত

গাড়ি থেকে নেমে শিশুদের সাথে ক্রিকেট খেললেন উপজেলা নির্বাহী অফিসার। এমন বিরল ঘটনা ঘটেছে পাবনা জেলার চাটমোহর উপজেলায়। ওই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার অসীম কুমার।

বৃহস্প্রতিবার (১ আগস্ট) উপজেলার স্বর্ণকার পট্টি দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় ইউএনওর চোখে পড়ে ছোট্ট একটি ঝোপ-ঝাড়ের মধ্যে কিছু ক্ষুদে শিশু-কিশোর ক্রিকেট খেলছে। হঠাৎ গাড়িটি দাঁড় করিয়ে সেই শিশু-কিশোদের সঙ্গে ক্রিকেট খেলায় নেমে পড়েন ইউএনও সরকার অসীম কুমার।

একজন ইউএনওর এমন শিশুসুলভ আচরণে সবাই হতবাক হয়ে যান উপস্থিত সবাই। আস্তে আস্তে পাড়ার লোকজন জড়ো হতে থাকে সেখানে। প্রথম দিকে ক্ষুদে খেলোয়াড়রা ইউএনওকে চিনতে পারেনি। পরে তিনি তার পরিচয় দেন এবং প্রায় আধাঘণ্টা ধরে তিনি শিশু-কিশোরদের সঙ্গে খেলাধুলা করেন। পরে শিশুদের হাতে উপহার হিসেবে তুলে দেন ব্যাট, বল, স্ট্যাম্প, হ্যান্ড গ্লাভসসহ নানা ক্রীড়া সরঞ্জাম। এ ছাড়া শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহ দিতে অভিভাবকদের উদ্দেশে নানা পরামর্শও দেন তিনি।

ইউএনও সরকার অসীম কুমার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গাড়ি নিয়ে যাওয়ার সময়িএকটি ঝোপের মধ্যে শিশুদের খেলতে দেখে আমার শৈশবের কথা মনে পড়ে যায়। শিশুদের খেলা-ধুলার প্রতি উৎসাহ বাড়াতে তাদের সাথে কিছুক্ষণ খেলেছি। শিশুদের খেলাধুলায় উৎসাহ না দিলে তারা নানা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে যেতে পারে। তাই প্রতিটি অভিভাবকের উচিত তাদের সন্তানদের খেলাধুলার প্রতি উৎসাহ দেয়া।

উল্লেখ্য ইউএনও সরকার অসীম কুমার এর আগে গত ২০ জুলাই মাদ্রাসার এতিম শিশুদের সাথেও ক্রিকেট খেলেন। খেলা শেষে তাদেরকেও খেলার বিভিন্ন

ট্যাগ: ক্রিকেট
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬