হাসিনাকে নিয়ে ফেসবুকে মন্তব্যের জেরে সরকারি কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ

০৬ আগস্ট ২০২৬, ১০:২৭ AM
সমর সাহা

সমর সাহা © সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তার কার্যালয়ের এক কার্য সহকারীর ফেসবুক মন্তব্যকে ঘিরে সমালোচনার জন্ম দিয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে স্ট্যান্ড রিলিজ করেছে। গতকাল বুধবার (৫ আগস্ট) তাকে বাগেরহাট জেলার মোংলা উপজেলায় স্ট্যান্ড রিলিজ করা হয়।

স্ট্যান্ড রিলিজ হওয়া কার্য সহকারীর নাম সমর সাহা।
 
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নুর মামুন জানান, সমর সাহাকে মাধবপুর থেকে বাগেরহাট জেলার মোংলা উপজেলায় স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল জানান, ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার দোসররা দেশের বিভিন্ন অফিস আদালতে ঘাপটি মেরে বসে রয়েছে। তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া জরুরি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, সমর সাহাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে বলে জেনেছি।

জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার সংক্রান্ত নিষেধাজ্ঞা বিষয়ক এক ফটোকার্ড মঙ্গলবার সন্ধ্যায় একটি দৈনিকের ফেসবুক ফেজে প্রকাশিত হয়। সেখানে সমর সাহা নিজের ফেসবুক আইডি থেকে মন্তব্য করেন, ‘দেশ আর সাধারণ মানুষের স্বাধীনতা আপনারা কিনে নিলেন নাকি?’ মন্তব্যটি প্রকাশের পর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই সরকারি কর্মচারীর এমন প্রকাশ্য মন্তব্যের উপযুক্ততা নিয়ে প্রশ্ন তুলেছেন।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬