জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি হলেন ওয়াহিদুজ্জামান

২৫ জুলাই ২০২৬, ০৬:৫৩ PM
এ কে এম ওয়াহিদুজ্জামান

এ কে এম ওয়াহিদুজ্জামান © সংগৃহীত

জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি হয়েছেন বিএনপির তথ্য ও প্রযুক্তি সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান। গ্রেড-১ রাষ্ট্রদূত পদমর্যাদায় তাকে এক বছরের চুক্তিতে এই দায়িত্ব দিয়ে বুধবার (২৩ জুলাই) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রতিনিধি হওয়ার আগে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বিএনপির পক্ষে অনলাইনে জনমত তৈরিতে সক্রিয় ভূমিকার জন্য পরিচিত হন তিনি।

রাজনীতিবিদ ও শিক্ষক ওয়াহিদুজ্জামান ১৯৮৮ সালে নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি এবি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন।

ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬