© টিডিসি ফটো
রাজধানীর বাড্ডায় গণ পিটুনিতে নিহত তাসলিমা রেনুর চার বছরের ছোট মেয়ে তুবাকে দত্তক নিয়ে লন্ডনের সেরা স্কুলে পড়ানোর আগ্রহ প্রকাশ করেশেন লন্ডনের এক প্রবাসী। তিনি তার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই আগ্রহ প্রকাশ করেন। ওই ব্যাক্তির নাম শরীফ চৌধুরী।
শরীফ চৌধুরীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো
রেনু বেগম প্রিয় বোন আমার! তুমি কোনো চিন্তা করোনা তোমার ছোট্র তুবার দায়িত্ব আমি মাথায় করে নিলাম। তোমার তুবা আজ থেকে আমার মা। মায়ের সম্মানে তাকে বড় করবো। ওপারে তুমি ভালো থাকো বোন আমার…যে আশা নিয়ে বাড্ডার ঐ স্কুলে তুমি গিয়েছিলে কথা দিলাম সেই আশা আমি শরিফ চৌধুরী পুরন করবো ইনশা আল্লাহ। বাড্ডা নয়, তোমার তুবা মনি কে লন্ডনের সব চেয়ে ভালো স্কুলে আমি পড়াবো।
নিজ হাতে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিলাম। কিন্তু তোমাদের স্বাধীনতা দিতে পারিনি, আমায় ক্ষমা করে দিও বোন আমার…ফেইসবুক ইউজার সকলের প্রতি আমার অঙ্গিকার গণপিটুনিতে নিহত রেনু বেগমের ছোট্ট মেয়ে তুবাকে আমি দত্তক নিতে ইচ্ছুক। আমার আহ্বান এ বিষয়ে আপনারা আমাকে সাহায্য করুন।
প্রসঙ্গত শনিবার সকালে রাজধানীর উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে তাসলিমা বেগম রেনু নামে এক মহিলা নিহত হন। তার ১১ বছরের এক ছেলে ও সাড়ে ৩ বছরের এক মেয়ে রয়েছে। দুই বছর পূর্বে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। এরপর থেকে সন্তানদের নিয়ে মহাখালী ওয়ারলেস এলাকার একটি বাড়া বাড়িতে থাকতেন তিনি। এদিকে এ ঘটনায় বাড্ডা থানায় নিহতের বোনের ছেলে নাসির উদ্দিন টিটু অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এ মামরা পুলিশ তিন আসামীকে গ্রেফতার করেছে বলে জানা যায়।