কোরবানি ঈদের আগে-পরে ৬ দিন ফেরিতে ট্রাক কাভার্ড ভ্যান চলাচল নিষিদ্ধ

২১ জুলাই ২০১৯, ০৫:৫২ PM

© সংগৃহীত

নিত্য প্রয়োজনীয় পণ্য ও কোরবানির পশুবাহী ট্রাক ছাড়া ঈদের আগের তিনদিন ও পরের তিনদিন ফেরিতে সাধারণ ট্রাক এবং কাভার্ড ভ্যান পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নৌ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ঈদুল আজহা উপলক্ষে রোববার বিদ্যুৎ ভবনে লঞ্চ-ফেরি-অন্যান্য জলযান সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সভায় জানানো হয়, এ সময়ে সব ধরনের মালবাহী জাহাজ ও বালুবাহী বাল্কহেড চলাচল করতে পারবে না। আর ঈদের আগের ও পরের পাঁচদিন দিনের বেলায়ও বাল্কহেড চলাচল বন্ধ থাকবে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ঈদুল ফিতরের সময় যাত্রীদের নিরাপদ যাতায়াতে মন্ত্রণালয় একটি টিমওয়ার্কের মাধ্যমে ভাল কাজ করেছিল। অতিবৃষ্টি ও বন্যায় ফেরি চলাচলে বিঘ্ন ঘটলেও আমাদেরকে আরও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন নৌ মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর এম মাহবুব উল ইসলাম, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, নৌপুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, কোস্ট গার্ড ঢাকা জোনের কমান্ডার রেজাউল হাসান, বিভিন্ন জেলার জেলা প্রশাসক এবং পুলিশ সুপার, লঞ্চ মালিক, নৌযান শ্রমিক নেতারা।

হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
close