গণতন্ত্র রুদ্ধ করতেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছিল: তথ্যমন্ত্রী

১৯ জুলাই ২০১৯, ০৮:৩৬ PM

© ফাইল ফটো

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে গণতন্ত্রের অগ্রযাত্রা রুদ্ধ করতেই তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেফতার করেছিল। কোন ওয়ারেন্ট ছাড়াই আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার করা হয়েছিল-একথা উল্লেখ করে তিনি বলেন ওইদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নয়, বন্দী করা হয়েছিল দেশের গণতন্ত্রকে।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ভবনে স্বাধীনতা হলে ‘গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

এক-এগারোর কথা স্মরণ করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত জাতি গঠনের কথা বলেছিল। কিন্তু যারা দেশকে জঙ্গি ও দুর্নীতিবাজদের জন্য নিরাপদ করেছিল ওই সরকার তাদেরকে গ্রেফতারের পরিবর্তে শেখ হাসিনাকে গ্রেফতার করেছিল।

তথ্যমন্ত্রী বলেন জনগণের কন্ঠ রুদ্ধ করতেই তাঁকে (শেখ হাসিনাকে) গ্রেফতার করা হয় হয় এবং তাঁর গ্রেফতারের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র রুদ্ধ করা হয়।

ড. হাছান বলেন ২০০৮ সালের সাধারণ নির্বাচনে ভূমিধস বিজয়ের মধ্যদিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে।
বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা এডভোকেট মো. জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে এ সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রধান বক্তা ছিলেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন আমন্ত্রিত অতিথি হিসেবে এবং স্বাধীনতা পরিষদের সভাপতি মো. জিন্নাত আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন টয়েল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার সম্পাদক আখতার হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বর্ণনা দিয়ে তথ্যমন্ত্রী বলেন, দেশের ৯৫ শতাংশ মানুষ এখন বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। দেশের মানুষের মাথাপিছু আয় ২০০ মার্কিন ডলার থেকে বেড়ে এখন ২০০০ মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

পাবনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬