কাপ্তাইয়ে পাহাড় ধস, নিহত ২

১৩ জুলাই ২০১৯, ০২:৪৭ PM

© ফাইল ফটো

রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাহাড় ধসে দুই ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার রায়খালি ইউনিয়নের কারিগর পাড়ায় শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

কাপ্তাই থানার পরিদর্শক নূরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নোয়াপাড়ার অটল বড়ুয়া (৫০) ও কারিগর পাড়ার সুজয় মং মারমা (৪০)।

পরিদর্শক নূরুল বলেন, বৃষ্টির মধ্যে ওই এলাকায় রায়খালি-বান্দরবান সড়কের পাশে একটি পাহাড়ের আংশিক ধসে পড়ে। এর নিচে চলন্ত অটোরিকশা চাপা পড়ে দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close