দুর্নীতির কারণে যেন উন্নয়ন বাধাগ্রস্ত না হয়: প্রধানমন্ত্রী

১৩ জুলাই ২০১৯, ০২:৩৫ PM

© ফাইল ফটো

দুর্নীতির কারণে যেন উন্নয়ন বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে আমলাদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার মন্ত্রণালয়গুলোর সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এছাড়া সরকারি কাজে গতিশীলতা আনতে আরো সচেতন হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, সারাদিন খেটে কাজ করে এখন যদি দুর্নীতির কারণে সব নষ্ট হয়ে যায়, সেটা সত্যিই খুব দুঃখজনক। কেউ ঘুষ নিলেই সে অপরাধী তা নয়, যে দেবে সে-ও অপরাধী।

প্রধানমন্ত্রী আরো বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাসের বিরুদ্ধে যে কর্মসূচি বাস্তবায়ন করছি তাতে বিশ্বব্যাপী এই সমস্যা থাকলেও বাংলাদেশে আমরা সেটা নিয়ন্ত্রণ করতে পারছি। সেটা আমাদের ধরে রাখতে হবে। এর সাথে সাথে উন্নয়নটা যেন দুর্নীতির কারণে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেটা সবাইকে ভালোভাবে দেখতে হবে।

আমলাদের উদ্দেশে তিনি বলেন, এটা আপনাদেরই নির্দেশনা দিতে হবে, যেন একেবারে নিম্নস্তর পর্যন্ত যারা কাজ করেন, তাদেরকেও এ ব্যাপারে সচেতন করতে হবে যে, এটা আমরা কখনোই বরদাস্ত করবো না।

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close