শপথ নিলেন বিএনপির সিরাজ

১১ জুলাই ২০১৯, ০৫:৪৩ PM

© সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেয়া বগুড়া-৬ আসনে উপনির্বাচনে বিজয়ী গোলাম মোহাম্মদ সিরাজ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।

শপথ বাক্য পরিচালনা করেন সংসদের সিনিয়র সচিব জাফর আহমেদ খান। এ সময় বিএনপির হারুনুর রশিদ, জাহিদুর রহমান, মোশাররফ হোসন ও সংরক্ষিত নারী আসনের ব্যারিস্টার রুমিন ফারহানা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ জুন বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ ধানের শীষ প্রতীকে ৮৯ হাজার ৭৪২ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী টি জামান নিকেতা নৌকা প্রতীকে পান ৩২ হাজার ২৯৭ ভোট। জাতীয় পার্টির (লাঙ্গল) প্রার্থী পেয়েছেন ৭ হাজার ২৭১ ভোট।

দেশের ইতিহাসে কোনো সংসদীয় আসনের সবগুলো কেন্দ্রে এই প্রথম ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি একাদশ সংসদে শপথ নেননি। তাই উপ-নির্বাচনের ব্যবস্থা করা হয়।

এই আসনে বরাবরই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন করে জয়ী হয়ে আসছেন। কিন্তু দণ্ডিত হয়ে কারাবন্দি থাকায় ৩০ ডিসেম্বর তিনি নির্বাচন করতে পারেননি।

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close