সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

০৯ জুলাই ২০১৯, ০৪:১৯ PM

© ফাইল ফটো

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পবা উপজেলার হরিপুর দরগাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষকের নাম আবদুল হালিম। তিনি উপজেলার কসবা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার গ্রামের বাড়ি পাশের মোহনপুর উপজেলার দেওয়ান বেড়াবাড়ি এলাকায়। বাবার নাম এবারত আলী।

কসবা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, আবদুল হালিম মোটরসাইকেল চালিয়ে সকালে স্কুলে যাচ্ছিলেন। পথে হরিপুর দরগাপাড়া মোড়ে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পবার দামকুড়া থানার ওসি আবদুল লতিফ শাহ্ যুগান্তরকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। কিন্তু পরিবারের সদস্যরা এ নিয়ে মামলা করতে চাইছেন না। লাশের ময়নাতদন্তও তারা করবেন না। তাই আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি, নাকি অমূলক ভয়?
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন এখানে 
  • ০৩ এপ্রিল ২০২৬
এসির তাপমাত্রা কত রাখা হৃদযন্ত্রের জন্য ভালো
  • ০৩ এপ্রিল ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
‘শেষ আশা’ গুচ্ছ: সন্তানের জন্য অভিভাবকদের নীরব যুদ্ধ
  • ০৩ এপ্রিল ২০২৬
তারুণ্যের মনস্তত্ত্বে একটি দার্শনিক ও আইনি পর্যালোচনা
  • ০৩ এপ্রিল ২০২৬