হরতাল পরিবেশের জন্য ভালো: শেখ হাসিনা

০৮ জুলাই ২০১৯, ০৬:২৮ PM

© ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতে রান্নার গ্যাসের দাম কমানোর বিষয়টি যারা তুলছেন, তারা যেন সে দেশে গ্যাসের দামের বিষয়টি বিবেচনায় আনেন। সম্প্রতি গ্যাসের আবাসিক সংযোগের বিল বেড়েছে ১৭৫ টাকা। বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করেন এক সাংবাদিক।

উত্তরে তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নতি চাইলে এলএনজি আমদানি করতেই হবে। বিদ্যুৎ উৎপাদন, শিল্পায়ন আর প্রবৃদ্ধির জন্য এটা জরুরি। আর অর্থনৈতিক উন্নতি চাইলে মেনে নিতে হবে। বিদেশেও যারা এলএনজি আমদানি বা গ্যাস আমদানি করে। এটা তারা মেনে নেয়। প্রতি ঘনমিটার এলএনজির আমদানি খরচ ৬১.১২ টাকা এবং দাম বাড়ানোর পরও সরকার তা দিচ্ছে ৯.৮ টাকায়। তার পরেও আন্দোলন!

সোমবার বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

দাম বাড়ানোর পরও ১০ হাজার কোটি টাকার ওপরে ভর্তুকি দিতে হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। শেখ হাসিনা বলেন, ‘তাহলে আন্দোলন যখন করেছ, এক কাজ করি, যে দামে কিনব, সে দামে বেচব। ৬১ টাকায় নেব। তাহলে আমার কোনো ভর্তুকি দিতে হচ্ছে না।’

এলএনজি আমদানির বিকল্প নেই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রবৃদ্ধি ৮.২ শতাংশ করতে চাই। ঘরে ঘরে বিদ্যুৎ দিতে চাই, শিল্পায়ন করতে চাই।’ বামদের হরতাল ও তাতে বিএনপির সমর্থন নিয়ে কটাক্ষও করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘বাম আর ডান মিলে গেছে। এক সেঙ্গ এই তো, খুব ভালো।’

পরে শেখ হাসিনা তাচ্ছিল্য করে আবার বলেন, ‘বহু দিন পরে হরতাল পেলাম, পরিবেশের জন্য ভালো।’

ভারতে গ্যাসের দাম কত?
গ্যাস আমদানির ওপর সব ধরনের কর মওকুফ করে দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। সেই সঙ্গে ভারতের সঙ্গে বাংলাদেশের গ্যাসের দামের তুলনাও তিনি তুলে ধরেন। শেখ হাসিনা বলেন, ‘অনেকে আন্দোলন করেছে, বলছেন, ভারতে কমিয়েছে। ভারতে দাম কত গ্যাসের? ভারতে গৃহস্থালীর জন্য গ্যাসের দাম স্থান ভেদে ৩০ থেকে ৩৭ টাকা। বাংলাদেশ দিচ্ছে ১২.৬০ টাকায়। ‘শিল্পে বাংলাদেশে দিচ্ছে ১০.৭০ টাকায়, ভারতে দাম ৪০ থেকে ৪২ টাকা।’

‘সিএনজি আমাদের এখানে ৪৩ টাকা, ওখানে (ভারতে) ৪৪ টাকা।’ ‘বাণিজ্যিকে আমরা দিচ্ছি ২৩ টাকায়, ভারতে ৬৫ টাকা।’ ‘ভারতে প্রতি বছর দুই বার গ্যাসের দাম সমন্বয় হয়। এটা তারে নীতি। ১ এপ্রিল একবার, অক্টোবরে গিয়ে আবার পর্যালোচনা। তারা সমন্বয় এর কথা বলে।’

বিএনপি-জামায়াত জোট সরকারের একটি ভুলের কারণে এলএনজি আমদানি করতে হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। জানান, ২০০৪-২০০৫ সালে মিয়ানমারের গ্যাসে ভারত মিয়ানমার, জাপান, চীন সবাই মিলে বিনিয়োগ করেছিল। ভারত এই গ্যাস নিতে চেয়েছিল বাংলাদেশের ভেতর দিয়ে পাইপলাইন করে। ‘কিন্তু খালেদা জিয়া সরকার এই পাইপলাইনে গ্যাস নিতে দেয়নি। এখানে আমি হলে দিমাতই, আমার ভাগটা রেখে দিতাম। পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানি করলে এলএনজি আমদানি না করলেও চলত। এই গ্যাস পুরোটাই চীন নিয়ে নিচ্ছে। সেখানে গ্যাসের বিপুল মজুদ আছে।’

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close