বাংলাদেশের খেলায় সন্তুষ্ট প্রধানমন্ত্রী

০৮ জুলাই ২০১৯, ০৫:০৩ PM

© সংগৃহীত

এবারের বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ খেলায় যথেষ্ট উন্নতি করেছে বলে মন্তব্য করেছেন তিনি। চীন সফর নিয়ে সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এবারের বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স নজর কারার মতো ছিল। বিশেষ করে সাকিব আল হাসান আর মুস্তাফিজ অনেক ভাল করেছে। দীর্ঘদিন ধরে যারা ক্রিকেট খেলছে তাদের বিরুদ্ধে এমন সাহস নিয়ে খেলাটাও অনেক বড় বিষয়। খেলোয়াড়দের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে ৩৮৪ রান তারা করতে নেমে ৩৩৩ রান করাটা কিন্তু কম কথা না। আমাদের ছেলে-মেয়েরা যেন ছোট বেলা থেকেই খেলায় অভ্যস্ত হতে পারে আওয়ামী লীগ সরকার সেই ব্যবস্থা করেছে।

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বয়স ভুল সংশোধনের নীতিমালা প্রকা…
  • ২৩ এপ্রিল ২০২৬
ভর্তি পরীক্ষার্থীদের জন্য জরুরি ১১ নির্দেশনা দিল জাতীয় বিশ্…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঝালকাঠিতে দুই বছর ধরে বন্ধ যমুনা ডিপো, পড়ে আছে ৭৫ হাজার লিট…
  • ২৩ এপ্রিল ২০২৬
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ২৩ এপ্রিল ২০২৬
মাধ্যমিকের শিক্ষকদের নতুন নির্দেশনা দিল মাউশি
  • ২৩ এপ্রিল ২০২৬
পুলিশের অভিযানে ১২৯ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
  • ২৩ এপ্রিল ২০২৬